শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৩ জনের

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৩ জনের

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৫১ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেপ্টেম্বরের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮১৫ জন পুরুষ, ৩৭৫ জন নারী ও ৬১ শিশু। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মৃত খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে ৯২ জন পুরুষ, ৩৮ জন নারী এবং ১০ জন শিশু।

চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরও

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...

২০২৬-০৯-২৪ ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৩