শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার- এনবিএফআই’ সম্মাননা পেল আইপিডিসি

মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার- এনবিএফআই’ সম্মাননা পেল আইপিডিসি

টেকসই অর্থায়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার-এনবিএফআই’ সম্মাননায় ভূষিত হয়েছে।

এই সম্মাননা আইপিডিসি ফাইন্যান্সের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক পণ্য এবং অর্থায়ন প্রক্রিয়ায় পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালার সফল বাস্তবায়ন এবং টেকসই অর্থায়নে ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক, সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিও এই অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

আইপিডিসি ফাইন্যান্সের টেকসই উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ফাইন্যান্স ফর দ্যা প্ল্যানেট অ্যান্ড পিপল’ শীর্ষক সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্ক, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কাঠামোর আওতায় প্রতিষ্ঠানটি সবুজ অর্থায়ন, দায়িত্বশীল ঋণ বিতরণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করছে। এর মাধ্যমে একটি দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ফাইন্যান্স তার অবস্থান আরও সুদৃঢ় করল।

সম্মাননা অর্জন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস বলেন, “এই স্বীকৃতি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। টেকসই উন্নয়ন শুধু করপোরেট দায়বদ্ধতার বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম ভিত্তি। ‘ফাইন্যান্স ফর দ্যা প্ল্যানেট অ্যান্ড পিপল’ কৌশলের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি কার্যক্রমে টেকসই উন্নয়নের নীতিকে অন্তর্ভুক্ত করেছি। ভবিষ্যতেও উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে পরিবেশ ও সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং গ্রাহক, অংশীজন ও দেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশের শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম আইপিডিসি ফাইন্যান্স পিএলসি টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও

বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

করপোরেট

ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল...

২০২৬-০৯-২৭ ১৭:১৩

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ১৬:৫০

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

করপোরেট

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবার...

২০২৬-০৯-২৭ ১৫:২৫

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

করপোরেট

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উ...

২০২৬-০৯-১৩ ২০:০১

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

করপোরেট

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক...

২০২৬-০৯-১২ ১৯:২৫