ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, আজ শহরের বিভিন্ন ব্র্যান্ড বেকারি ও পেস্ট্রি শপে তদারকি অভিযান চালানো হয়। এ সময় উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকা, আমদানিকৃত শিশুখাদ্যে দেশীয় মুদ্রায় মূল্য ও প্রয়োজনীয় ঘোষণা না থাকায় কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার 'মেসার্স হ্যাভেন বেকার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ট্রাংক রোড এলাকার 'মেসার্স রসমেলা' নামের অপর একটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, আইন অমান্য করায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।