মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাংশায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজবাড়ী জেলার পাংশায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় পাংশা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পাংশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন- অর- রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিঙ্কু, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপি'র কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম মুকুল, ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গুর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন- অর -রশীদ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং সহ্য করা হবে না।’ মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

আলোচনা সভা শেষে হারুন- অর- রশীদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন

সারা দেশ

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৪০মিটার ক্রসবাঁধ বিলিন

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট ক্রসবাঁধে মঙ্গলবার সকালে হঠাৎ ভাঙন দেখা দিলে গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের ৪০ মিটার...

২০২৬-০৯-০১ ১৮:১৩

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ, দুই পুলিশও আসামি

সারা দেশ

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ, দুই পুলিশও আসামি

ঢাকা থেকে কুড়িগ্রামের পথে ছুটছিল আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। যাত্রীদের কেউ ঘুমে, কেউ জানালার বাইরে ছুটে চলা দৃশ্য দে...

২০২৬-০৯-০১ ১৮:১০

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারা দেশ

শালিখায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দ...

২০২৬-০৯-০১ ১৮:০৯

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

সারা দেশ

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মী...

২০২৬-০৯-০১ ১৮:০৮

গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারা দেশ

গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হ...

২০২৬-০৯-০১ ১৮:০৫

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে'কে সংবর্ধনা

সারা দেশ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে'কে সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী'কে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় স...

২০২৬-০৯-০১ ১৬:৪৬