রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই তিনি ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

এবার দীর্ঘদিন পর মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে প্রকাশ করা ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাকে দেখে মনে হচ্ছিল, তিনি তার আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন।

ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাঁকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

দীর্ঘদিন পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও সামনে আসায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।

আরও

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী ট...

২০২৬-০৮-০৭ ২৩:১৭

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

আন্তর্জাতিক

সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

ন্যাটোর প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যে জোটটির কোনো একটি সদস্য দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক...

২০২৬-০৮-০৭ ২২:৪৬

থাইল্যান্ডে কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত ৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত ৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি বাড়িতে ও স্কুলে ১৪ বছর বয়সি এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে সাতজন নিহত এবং ২...

২০২৬-০৮-০৭ ২২:৩৯

পাকিস্তানে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি, চাপে সাংবাদিকরা

আন্তর্জাতিক

পাকিস্তানে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি, চাপে সাংবাদিকরা

দেশি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে...

২০২৬-০৮-০৬ ২০:৪৯

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট...

২০২৬-০৮-০৬ ০৮:২৫

শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

আন্তর্জাতিক

শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

১৯৯০-এর দশকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ ও পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের সাবেক এ...

২০২৬-০৮-০৫ ২৩:২৫