মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মোদির তীব্র সমালোচনা করে রাহুল বললেন ‘শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান’

মোদির তীব্র সমালোচনা করে রাহুল বললেন ‘শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান’

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন নিয়ে নতুন করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মোদির এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনিই সেই ব্যক্তি যিনি তরুণদের ভবিষ্যত নষ্ট করেছেন। এজন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান।

রাহুল গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ নিয়ে লিখেছেন, “আপনিই (মোদি) আমাদের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করতে দিয়েছেন। যারা এরজন্য দায়ী তাদের সবাইকে রক্ষা করেছেন।”

“শিক্ষার্থীদের দাবি খুবই পরিষ্কার: ১. (শিক্ষামন্ত্রী) ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। ২. শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। ৩. যারা তাদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”— যোগ করেন রাহুল।

এরআগে সকালে ফেসবুকে মোদি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিখেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

বিজ্ঞাপন

 

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সূত্র: এনডিটিভি

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯