শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মিরপুর টেস্টে উত্তেজনা, ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান

মিরপুর টেস্টে উত্তেজনা, ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শক্ত প্রতিরোধ গড়েছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে তারা ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে। ফলে সফরকারীরা এখন ২৩৪ রানে পিছিয়ে রয়েছে।

পাকিস্তানের হয়ে আজন আওয়েজ ৮৫ রানে ও আবদুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজের বলে ৪৫ রানে আউট হন ইমাম-উল-হক।

এর আগে বাংলাদেশ ১১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান করে। প্রথম দিনে ৪ উইকেটে ৩০১ রান তুলে ভালো অবস্থানে ছিল টাইগাররা।

তবে দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এক পর্যায়ে ৩৮৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে দলটি। পরে দশ নম্বরে নেমে তাসকিন আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে চারশ’ রান পার করে বাংলাদেশ।

তাসকিন ১৯ বলে ২৮ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। অন্য প্রান্তে নাহিদ রানা ৪ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় দিনের সকালের সেশনে ২৪ ওভারে ৩ উইকেটে ৭৯ রান তোলে বাংলাদেশ। এই সময়ে আউট হন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

মধ্যাহ্ন বিরতির পর নিজের ৩৯তম জন্মদিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৭১ রানে আউট হন মুশফিকুর রহিম। ইবাদত হোসেন কোনো রান করতে পারেননি।

শেষদিকে তাসকিনের ক্যামিও ইনিংসেই ৪০০ রানের মাইলফলক অতিক্রম করে বাংলাদেশ।

আরও

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১