সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

মেটলাইফের ৯৪৯ এজেন্সি কর্মীকে সম্মাননা

মেটলাইফের ৯৪৯ এজেন্সি কর্মীকে সম্মাননা

দেশের শীর্ষ জীবনবীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ সারা দেশের বিভিন্ন এজেন্সিতে কর্মরত ৯৪৯ জন সেরা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে সম্মাননা প্রদান করেছে। ২০২৫ সালে আর্থিক অন্তর্ভুক্তি, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক উৎকর্ষে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি এ সম্মাননা দেওয়া হয়।

অসাধারণ ব্যবসায়িক সাফল্য, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, গ্রাহকসেবায় উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বিভিন্ন প্রান্তে জীবনবীমা সেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব এজেন্সি কর্মীকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের এশিয়া অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনামের হেড এলেনা বুটারোভা এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। অনুষ্ঠানে তারা এজেন্সি কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

মেটলাইফের এশিয়া অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার বলেন, "এশিয়াজুড়ে ব্যক্তি ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বীমা পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রাহকের প্রতি অঙ্গীকার, ব্যবসায়িক উৎকর্ষ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দিতে মেটলাইফ বাংলাদেশের এজেন্সি কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।"

মেটলাইফের বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনামের হেড এলেনা বুটারোভা বলেন, "আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের এজেন্সি কর্মীরা। গ্রাহকের চাহিদা বোঝা, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং মানসম্মত সেবা প্রদানে তাদের নিষ্ঠা বীমার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন কমিউনিটিতে বীমা সেবার পরিধি বাড়াতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, "বীমাকে মানুষের আর্থিক পরিকল্পনার একটি কার্যকর অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এর প্রতি আস্থা গড়ে তুলতে আমাদের এজেন্সি ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের পক্ষ থেকে তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।"

বর্তমানে দেশজুড়ে ১৫ হাজারের বেশি বীমা কর্মীর মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০টিরও বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

করপোরেট

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা দিতে সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বা...

২০২৬-১০-১২ ১৭:৫৫

গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত

করপোরেট

বর্তমানের নেতৃত্বের সংকট মোকাবিলায় গান্ধীর দর্শন এখনও প্রাসঙ্গিক: ব্যারিস্টার মিসবাহ গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজ (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদু...

২০২৬-১০-১২ ১৭:৪৮

এভারকেয়ার হসপিটাল ঢাকা চালু করেছে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

করপোরেট

এভারকেয়ার হসপিটাল ঢাকা চালু করেছে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা নারীদের স্বাস্থ্যের সুরক্ষায় একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ...

২০২৬-১০-১১ ১৬:৫২

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

করপোরেট

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে...

২০২৬-১০-১১ ১৩:০৪

আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার

করপোরেট

আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার

রাজধানীতে টানা বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি গাড়ি কেনাবেচার আয়োজন। ক্রেতা-বিক্রেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইন্টারন্যাশনাল ক...

২০২৬-১০-১০ ২২:১৯