সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছে বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজের ডার্বিতে মেসিকে ঘিরে সেই আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা। মেসির সম্মানে করতালির পাশাপাশি গ্যালারি থেকে শোনা গেছে ‘ফিদেও, ফিদেও’ স্লোগান।

‘ফিদেও’ হলো আর্জেন্টিনার আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার ডাকনাম। রোজারিও সেন্ট্রালের সমর্থকেরা মেসির সম্মাননার মুহূর্তে নিজেদের ক্লাবের কিংবদন্তি ডি মারিয়াকেই সামনে আনেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সিদ্ধান্ত অনুযায়ী, মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতে সপ্তাহান্তে দেশের সব ম্যাচের দশম মিনিটে এক মিনিটের জন্য খেলা থামিয়ে করতালির আয়োজন করা হয়।

রোববার গিগান্তে দে আর্রোয়িতো স্টেডিয়ামে রোজারিও ডার্বিতেও এর ব্যতিক্রম হয়নি। দশম মিনিটে খেলা থামিয়ে মেসির সম্মানে করতালি দেন মাঠের খেলোয়াড় ও গ্যালারির একাংশ। তবে একই সময়ে রোজারিও সেন্ট্রালের সমর্থকদের বড় একটি অংশ ‘ফিদেও, ফিদেও’ স্লোগান দিতে শুরু করেন।

মেসি নিউয়েলসের, ডি মারিয়া সেন্ট্রালের

মেসির সঙ্গে নিউয়েলস ওল্ড বয়েজের সম্পর্ক দীর্ঘদিনের। শৈশবে তিনি এই ক্লাবের একাডেমিতে খেলেছেন। অন্যদিকে অ্যাঞ্জেল ডি মারিয়া রোজারিও সেন্ট্রালের ঘরের ছেলে এবং বর্তমানে আবারও ক্লাবটির হয়ে খেলছেন।

রোজারিওর দুই ক্লাবের দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে মেসিকে সম্মান জানানোর মুহূর্তটিও তাই শহরের ফুটবল বিভাজনের প্রতীক হয়ে ওঠে।

তবে নিউয়েলস ওল্ড বয়েজও মেসিকে নিজেদের মতো করে শ্রদ্ধা জানিয়েছে। দলের জার্সিতে ছিল ‘গ্রাসিয়াস লিও’ লেখা বিশেষ প্যাচ ও মেসির ছবি। অধিনায়কের আর্মব্যান্ডেও রাখা হয়েছিল একই বার্তা।

শেষ মুহূর্তের গোলে ড্র

মেসিকে ঘিরে আবেগের পাশাপাশি মাঠের লড়াইটিও ছিল নাটকীয়। ম্যাচে প্রথমে এগিয়ে যায় রোজারিও সেন্ট্রাল। গাস্তন আভিলার গোলে তারা লিড নেয়।

তবে ম্যাচের শেষ দিকে নাটক জমে ওঠে। মাতিয়াস কোক্কারোর গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। পরে ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

শেষ পর্যন্ত কোক্কারোর ওই গোলেই সমতায় ফেরে নিউয়েলস ওল্ড বয়েজ। ফলে ১-১ সমতায় শেষ হয় রোজারিওর বহুল আলোচিত ডার্বি।

আরও

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

দায়িত্বে অবহেলায় মশার প্রজননস্থল হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

কোনো কর্মকর্তা বা ঠিকাদারের দায়িত্বে অবহেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে...

২০২৬-০৯-০৭ ২০:০৯

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

সারা দেশ

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অ...

২০২৬-০৯-০৭ ২০:০৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন।...

২০২৬-০৯-০৭ ২০:০৩

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

সারা দেশ

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।...

২০২৬-০৯-০৭ ২০:০১

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

সারা দেশ

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। দেশটির প্...

২০২৬-০৯-০৭ ১৯:৫২

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

সারা দেশ

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। ২০২...

২০২৬-০৯-০৭ ১৯:৫০