সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর এলাকার কালা মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার জাবেদ উপজেলার নবীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে। পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনবাগ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে জাবেদ হোসেনের বসতঘরের শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি লোহা ও কাঠ সংযুক্ত পাইপগান, একটি কার্তুজ এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়। পরে অবৈধ অস্ত্র সংরক্ষণের অভিযোগে জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ আরও পেয়ার জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

সারা দেশ

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অ...

২০২৬-০৯-০৭ ২০:০৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন।...

২০২৬-০৯-০৭ ২০:০৩

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

সারা দেশ

হার্দিকের সঙ্গে ভাইরাল ভিডিও, সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।...

২০২৬-০৯-০৭ ২০:০১

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

সারা দেশ

মেসির সম্মাননায় ‘ফিদেও’ স্লোগান, রোজারিও ডার্বিতে অনন্য আবহ

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছে বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্র...

২০২৬-০৯-০৭ ২০:০০

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

সারা দেশ

ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে ফের লড়াইয়ে আর্জেন্টিনা

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের মালিকানা ফিরে পেতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। দেশটির প্...

২০২৬-০৯-০৭ ১৯:৫২

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

সারা দেশ

ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার বেলজিয়ামের

ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। ২০২...

২০২৬-০৯-০৭ ১৯:৫০