বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

মার্কিন জনগণের উদ্দেশে লেখা এক চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সাধারণ আমেরিকানদের প্রতি কোনো শত্রুতা পোষণ করে না। তার ভাষায়, ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা যেমন ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তেমনি বর্তমান সময়ে দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এই খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুখোমুখি সংঘাত এবং পারস্পরিক সম্পৃক্ততা, উভয় পথই উন্মুক্ত রয়েছে। তবে তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্রের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ প্রতিরোধ গড়ে তুলবে।

পেজেশকিয়ান বলেন, ‘আজ বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সংঘাতের পথে এগিয়ে যাওয়া আগের যেকোনও সময়ের চেয়ে বেশি ব্যয়বহুল এবং ফলহীন। সংঘাত ও সম্পৃক্ততার মধ্যে যেকোনও একটি বিকল্প বেছে নেয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সিদ্ধান্তের ফলাফল ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্ধারণ করবে।’

‘হাজার বছরের গৌরবময় ইতিহাসে ইরান বহু আগ্রাসী শক্তিকে পরাজিত করে টিকে আছে। তাদের (আগ্রাসী শক্তিদের) কেবল ইতিহাসে কলঙ্কিত নাম হিসেবেই স্মরণ করা হয়, আর ইরান আজও সহনশীলতা, মর্যাদা এবং গর্বের সঙ্গে টিকে আছে।’

এই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য করেননি পেজেশকিয়ান। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে দিয়েছে ইসরায়েল।

পেজেশকিয়ান প্রশ্ন তুলে বলেন, ‘ইসরায়েলের পক্ষ হয়ে, তাদের প্রভাব ও প্ররোচনায় এই আগ্রাসনে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, এটা কি সত্যি নয়?’

সূত্র: আরব নিউজ

আরও

ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক

ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়ার দাবি ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেস...

২০২৬-০৪-০২ ০৯:৩৮

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভ...

২০২৬-০৪-০২ ০৯:৩৬

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ এপ্রিল) প্রকাশি...

২০২৬-০৪-০২ ০৯:০২

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০

আন্তর্জাতিক

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০

বুরুন্ডির বুজুম্বুরায় একটি সামরিক ঘাঁটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নি...

২০২৬-০৪-০২ ০৮:৪১

ইরাকে ইরানি ড্রোন হামলায় ব্রিটিশ তেল কোম্পানি ক্যাস্ট্রলের ডিপো ভস্মীভূত

আন্তর্জাতিক

ইরাকে ইরানি ড্রোন হামলায় ব্রিটিশ তেল কোম্পানি ক্যাস্ট্রলের ডিপো ভস্মীভূত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি ব্রিটিশ তেল কোম্পানিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়ে...

২০২৬-০৪-০১ ১৮:১৫

ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, সামাল দিতে বিকল্প ব্যবস্থার আশ্রয় নিলো ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, সামাল দিতে বিকল্প ব্যবস্থার আশ্রয় নিলো ইসরায়েল

ইরান ও এর সহযোগী মিত্র গোষ্ঠীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা সামাল দিতে এবার নিম্নমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আশ্রয় নিয়...

২০২৬-০৪-০১ ১৭:৫৫