বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি অর্জন করা আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। তিনি ৭ এপ্রিল নর্দার্ন আয়ারল্যান্ডের একটি হসপিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

অভিনেতার স্ত্রী নাওমি শিহান সোশ্যাল মিডিয়ায় জানান, ১০ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাইকেলকে। হাসপাতালের টিম অসাধারণ যত্ন নিয়েছিল, এবং মৃত্যুর সময় পরিবার ও বন্ধুরা পাশেই ছিলেন। তিনি লিখেছেন, মাইকেল প্যাট্রিকের জীবন প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণার উৎস ছিল এবং তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ক্লিভল্যান্ড ক্লিনিকের বরাতে জানা গেছে, মাইকেল মোটর নিউরন ডিজিজ (MND)-এ আক্রান্ত ছিলেন। এটি একটি ক্রমবর্ধমান স্নায়বিক রোগ, যা ধীরে ধীরে শরীরের মোটর নিউরনগুলোকে নষ্ট করে দেয়। ফলে নড়াচড়া, কথা বলা, খাওয়া ও শ্বাস-প্রশ্বাসের মতো কার্যক্রমে প্রভাব পড়ে। এমএনডির বর্তমানে কোনো প্রতিকার নেই।

মাইকেল প্যাট্রিক ক্যামব্রিজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর লন্ডনের স্বনামধন্য রয়্যাল শেক্সপিয়র কোম্পানি-তে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হল ‘মেজার ফর মেজার’ এবং ‘দ্য টেমিং অব দ্য শ্রু’।

এমএনডি শনাক্ত হওয়ার পরও তিনি হুইলচেয়ার ব্যবহার করেও মঞ্চাভিনয় চালিয়ে যান। ২০২৪ সালে বেলফাস্টের লিরিক থিয়েটারে ‘রিচার্ড থ্রি’-তে নাম ভূমিকায় অভিনয় করেন। এছাড়া টেলিভিশনে ‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ সিজনে একজন ওয়াইল্ডলিং চরিত্রে এবং বিবিসির ‘দিস টাউন’ ও ‘ব্লু লাইটস’ সিরিজে অভিনয় করেছেন।

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২