শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক অসুস্থতাকে ঘিরে থাকা ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া বাণীটি শনিবার (১০ অক্টোবর) প্রকাশ করা হয়।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “দৃশ্যত স্বাস্থ্যবান অথবা নীরোগ থাকাটাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য।” তাই কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়, এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। কাউকে তার মানসিক সমস্যার জন্য অবহেলা বা বিচ্ছিন্ন না করে তার কথা শুনতে হবে, পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় সহায়তার পথ সহজ করতে হবে।”

এবারের দিবসের প্রতিপাদ্য ‘Lived experiences heard: real voices, real change’-এর প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন—এমন মানুষের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করাই প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।

মানসিক স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা, টেলি-কাউন্সেলিং সম্প্রসারণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

পাশাপাশি গর্ভবতী মায়েদের মানসিক স্বাস্থ্য, শিশু-কিশোরদের সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আন্তরিকতার সঙ্গে মনোযোগ দিয়ে মানুষের কথা শুনুন, সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সচেষ্ট থাকুন।”

একটি কল্যাণমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “সরকার, স্বাস্থ্য পেশাজীবী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেউ সংকোচ বোধ করবে না, সহায়তা চাইতে কেউ লজ্জিত হবে না কিংবা নিজেকে একা বা অবহেলিত মনে করবে না।”

বাণীর শেষে প্রধানমন্ত্রী দেশ ও বিশ্বের সব মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

লিভড এক্সপেরিয়েন্সেস হার্ড: রিয়েল ভয়েসেস, রিয়েল চেঞ্জ।

আরও

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

জাতীয়

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ব...

২০২৬-১০-০৯ ২১:০২

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুতই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা রোসাটমের

জাতীয়

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুতই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা রোসাটমের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্...

২০২৬-১০-০৯ ২০:৪৪

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে বলে মন্তব্য...

২০২৬-১০-০৯ ২০:৩৬

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

জাতীয়

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

আসন্ন দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩...

২০২৬-১০-০৯ ১৯:৩৫

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

জাতীয়

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই...

২০২৬-১০-০৯ ১৯:৩১

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

জাতীয়

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে...

২০২৬-১০-০৯ ১৯:২৬