বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত মেগাস্টার শাকিব খানের ‘রকস্টার’। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে জেলা শহরের সিংগেল স্ক্রিন- সব মিলিয়ে বড় পরিসরেই দর্শকের সামনে আসছে ছবিটি।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’-এ এক রকস্টারের উত্থান, খ্যাতি, ব্যক্তিগত টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। মুক্তির আগে গান, পোস্টার ও প্রচারণায় আলোচনায় আসে সিনেমাটি। ঈদের হাফ ডজন ছবির ভিড়েও ‘রকস্টার’ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশজুড়ে সিনেমাটির হল বণ্টনের তালিকায় চোখে পড়ছে বড় পরিসরের উপস্থিতি। রাজধানী ঢাকায় ‘রকস্টার’ চলছে স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায়— বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার, সনি স্কয়ার (মিরপুর), মিলিটারি মিউজিয়াম ও উত্তরা সেন্টার পয়েন্টে। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্স এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

আরও

‘নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না’

বিনোদন

‘নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না’

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং। বিনোদন দুনিয়ায় গুঞ্জন হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিংয়ের সংসারে নাকি ভাঙনের সুর...

২০২৬-০৫-২১ ১৩:০৫

বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

বিনোদন

বিনামূল্যে বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

নব্বই দশকে বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল সালমান শাহ ও শাবনূর। এমনকি এই জুটিকে দেশের বড়পর্দার ইতিহাসেরই অ...

২০২৬-০৫-২০ ২১:১৭

‘মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য’

বিনোদন

‘মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য’

টানা এক বছর রূপালি পর্দা কিংবা ওটিটির কোথাও দেখা মেলেনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাকের। প্রিয় অভিনেত্রীর এ...

২০২৬-০৫-২০ ১৩:১০

এফডিসিতে কোরবানি দেওয়া নিয়ে যা বললেন পরীমণি

বিনোদন

এফডিসিতে কোরবানি দেওয়া নিয়ে যা বললেন পরীমণি

দীর্ঘদিন ধরে অসচ্ছল সহশিল্পীদের মুখে আনন্দের হাসি ফোটাতে এফডিসিতে কোরবানি দিতেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। সাম্প্...

২০২৬-০৫-১৮ ১৯:৫৫

অভিযোগ থেকে মুক্ত, অর্থ ফেরত পাচ্ছেন শাকিরা

বিনোদন

অভিযোগ থেকে মুক্ত, অর্থ ফেরত পাচ্ছেন শাকিরা

দীর্ঘ আইনি বিরোধের পর কলম্বিয়ান পপ তারকা শাকিরার পক্ষে রায় দিয়েছে স্পেনের মাদ্রিদে অবস্থিত ন্যাশনাল অডিয়েন্স আদালত। ২০১১...

২০২৬-০৫-১৮ ১৯:৪৯