শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাজেদ সভাপতি আল আমিন সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ,গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

মাজেদ সভাপতি আল আমিন সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ,গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে মাজেদকে সভাপতি ও আলা আমিনকে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।রোববার (২৬ জুলাই) বিকেলের দিকে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিডনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব কে.এম আতিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল-আমিন।

সম্মেলনে জেলার ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, উলামা মাশায়েখ আইন পরিষদ, ইসলামী আইনজীবি পরিষদ, বাংলাদেশ মুজাহিদ কমিটিসহ সাত উপজেলা ও চার পৌরসভার নেতৃবৃন্দরা অংশ নেন।

জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা 
মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন হাফেজ মাও: রমজান আলী, মাও: মো. আওলাদ হুসাইন, অ্যাড. আজিজুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০২৫-২০২৬ সালের দ্বি-বার্ষিক জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিলুপ্ত ঘোষণা করেন। সবশেষে সাত উপজেলা এবং চার পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কর্তৃক গোপন ব্যালটের মাধ্যমে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২৭-২০২৮ সালে দ্বি-বার্ষিক সম্মেলনে বেশী ভোট পেয়ে পুনরায় সভাপতি পদে প্রভাষক মো. আব্দুল মাজেদ ও মুফতি আল আমিন বিন হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে দায়িত্বশীলদের নাম পরবর্তী সভার মাধ্যমে চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। সম্মেলনে নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শপথ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সম্মেলনে জেলা ও উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেপ ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮