মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৯-০৬ ১৫:৫১
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সভা শুরুতেই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাবেক শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপি সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট ও সদস্য মোতালেব শিকদার।
সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী বিশ্বাস, শালিখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হুসাইন শিকদার।
উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ: মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা ঢালী, মহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ ও সদস্য সচিব গোলাম কিবরিয়া, শালিখা উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন, উপজেলা জাসাস-এর আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রাজীব বিশ্বাস এবং ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিন লস্কর ও রাজ্জাক।
এছাড়াও শালিখা উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।