রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ প্রদান করা হচ্ছে।

এরই অংশ হিসেবে সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তোলে। সহায়তা বিতরণ কার্যক্রমে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড, রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির বলেন, “বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করা এবং তাদের পাশে থাকাই এই সহায়তা কার্যক্রমের উদ্দেশ্য।”

সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং দুর্ভোগ কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের প্রতিফলন।

আরও

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

সারা দেশ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৫

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সারা দেশ

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্...

২০২৬-০৯-০৬ ১৫:৫৪

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

সারা দেশ

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১৮০ মিলিয়...

২০২৬-০৯-০৬ ১৫:৫৩

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

সারা দেশ

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা...

২০২৬-০৯-০৬ ১৫:৫১

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

সারা দেশ

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় খোলা জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক...

২০২৬-০৯-০৬ ১২:০৪

জমি বিক্রির কথা বলে ১০ লাখ টাকা আত্মসাত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

জমি বিক্রির কথা বলে ১০ লাখ টাকা আত্মসাত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎পটুয়াখালীর কুয়াকাটায় জমি বিক্রির কথা বলে ক্রেতার কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়া এবং পরবর্তীতে ভাই-বোনদের বিরুদ্ধে মামলা দিয়...

২০২৬-০৯-০৫ ২২:০৫