রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার ( ৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফুলছড়ি থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন উপজেলার এড়েন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

অভিযুক্তরা হচ্ছেন, ফুলছড়ি র উপজেলার এরেষন্ডাবাড়ি ইউনিয়নের বাদশা মোল্লা, সুমন মোল্লা, জাহিদ হাসান নয়ন, এ এস এম রফিকুল ইসলাম, ফজলের রাব্বি ও শফিকুল ইসলাম ওরফে শফিক সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে জানা যায়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটুক্তিসহ মানহানিকর প্রচারণা চালিয়েছেন। এতে প্রধানমন্ত্রী রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।

অভিযোগকারী মাহমুদুল হাসান বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আবেগের জায়গা। তাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ বা কটুক্তি করা কোনভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন।

তবে অভিযুক্তদের মধ্যে শফিকুল ইসলাম ওরফে শফিক ও সুমন মোল্লার সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগের বিষয়টি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এসরাকুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

সারা দেশ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৫

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সারা দেশ

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্...

২০২৬-০৯-০৬ ১৫:৫৪

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

সারা দেশ

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১৮০ মিলিয়...

২০২৬-০৯-০৬ ১৫:৫৩

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

সারা দেশ

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা...

২০২৬-০৯-০৬ ১৫:৫১

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সারা দেশ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় অবস্থ...

২০২৬-০৯-০৬ ১৫:৪২

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

সারা দেশ

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় খোলা জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক...

২০২৬-০৯-০৬ ১২:০৪