রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

দিনের আলোতে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সড়কে মিছিল করছেন। এ সময় মিছিলকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ ও ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কয়েকজনের হাতে জাতীয় পতাকাও ছিল।

মিছিল চলাকালে সড়কে অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। মিছিলের পেছনে একটি ট্রাককেও অপেক্ষমাণ অবস্থায় দেখা গেছে।

প্রকাশ্যে এমন বিক্ষোভ মিছিলের বিষয়ে আগে থেকে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

ওসি শাহ আলম বলেন, আজ ভোরে যে মিছিল হয়েছে, তা আমাদের জানা নেই। তারা বিক্ষোভ মিছিল করবে—এমন কোনো তথ্যও আমাদের কাছে আসেনি। আমরা বিষয়টি দেখছি।

তিনি আরও বলেন, মিছিলের স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা। তারা হুটহাট করে মোটরসাইকেলে এসে কয়েক মিনিট মিছিল করে চলে যায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পরও শরীয়তপুরে সংগঠনটির নেতা-কর্মীদের প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

আরও

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

সারা দেশ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৫

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

সারা দেশ

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১৮০ মিলিয়...

২০২৬-০৯-০৬ ১৫:৫৩

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

সারা দেশ

মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা...

২০২৬-০৯-০৬ ১৫:৫১

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সারা দেশ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় অবস্থ...

২০২৬-০৯-০৬ ১৫:৪২

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

সারা দেশ

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় খোলা জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক...

২০২৬-০৯-০৬ ১২:০৪