রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও মীরসরাইয়ে পথসভা উপলক্ষে মীরসরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মীরসরাইয়ের পার্ক ইন রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহসেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, মীরসরাই খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জাফর উল্লাহ নিজামী, খেলাফত মজলিসের মীরসরাই সভাপতি মাওলানা মফিজুল হক, এনসিপির মীরসরাই সমন্বয়ক আরিফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মীরসরাই জামায়াতের বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মীরসরাই পৌর জামায়াতে ইসলামীর আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি রায়হান উদ্দিন ও মীরসরাই শিবিরের সভাপতি শাকিবুল ইসলাম।

বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল-গ্যাস ও সারের কৃত্রিম সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।

তারা জানান, প্রায় ২ হাজার গাড়ি নিয়ে ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি মাঠে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ সময় তারা জনগণের গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের পথে মোট পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মীরসরাইয়েও একটি পথসভা অনুষ্ঠিত হবে।

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০