মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

বগুড়ার তরুণ উদ্যোক্তা রাহাত খান লন্ডনে উচ্চশিক্ষা শেষ করে চাকরি বা প্রবাসে স্থায়ী হওয়ার পথ না বেছে দেশে ফিরে গড়ে তুলেছেন আধুনিক গরুর খামার। মাত্র ৮–৯টি গরু দিয়ে শুরু করা তার এই উদ্যোগ এখন পরিণত হয়েছে প্রায় ১০৫টি গরুর একটি সফল খামারে।

বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা গ্রামের রাহাত খানের প্রায় ৪০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে আরকে অ্যাগ্রো ফার্ম লিমিটেড। এখানে গরুর পাশাপাশি ছাগল ও ভেড়াও পালন করা হয়। শুধু মোটাতাজাকরণ নয়, খামারে বীজ ও বাচ্চা উৎপাদনের কাজও চলছে।

বর্তমানে খামারে শাহিওয়াল, সিন্ধি, গির, ব্রাহমা, অংগোল, ফ্রিজিয়ান ও ভুট্টি জাতের গরু রয়েছে। কোরবানির বাজারকে সামনে রেখে বিভিন্ন জাতের গরু প্রস্তুত করা হয়, যার মধ্যে কিছু গরুর দাম ৩ লাখ থেকে শুরু করে ৪০ লাখ টাকা পর্যন্ত।

রাহাত খান বলেন, তিনি ইংল্যান্ড থেকে ল’ ও বিজনেসে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার বিশ্বাস, “কোনো পেশাই ছোট নয়। হালালভাবে উপার্জন করা যায় এমন সব কাজই সম্মানের।”

শুরুর সংগ্রাম ও অভিজ্ঞতা

রাহাত জানান, খামার শুরু করা সহজ ছিল না। শুরুতে মাত্র ৯টি গরু দিয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে ধীরে ধীরে অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে খামার সম্প্রসারিত হয়।

তিনি বলেন, “প্রথমে কেউই বিষয়টি ভালোভাবে নেয়নি। পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে সফলতা আসার পর সবাই ইতিবাচকভাবে দেখছে।”

শুরুর দিকের কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, গরুর রোগবালাই, বাজার অনিশ্চয়তা ও অভিজ্ঞতার অভাবে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তবে ধীরে ধীরে সেসব কাটিয়ে ওঠেন তিনি।

বিদেশি শিক্ষা ও ব্যবসার দৃষ্টিভঙ্গি

রাহাত মনে করেন, তার বিদেশে পড়াশোনার অভিজ্ঞতা খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ ভিন্ন হলেও শেখা অভিজ্ঞতা সফলতার ভিত্তি তৈরি করেছে।

তিনি বলেন, “ব্যবসায় ঝুঁকি আছে, তবে সেখানেই সম্ভাবনাও বেশি।”

কর্মসংস্থান ও পরিচালনা

খামারে বর্তমানে কয়েকজন স্থায়ী কর্মী কাজ করছেন। দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা ম্যানেজার আব্দুল বারী জানান, ২৪ ঘণ্টাই গরুর যত্ন নিতে হয়। খামারে নিয়মিত খাদ্য প্রদান, পরিচর্যা ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়।

শ্রমিক সাইফুল ইসলাম জানান, প্রতিদিন সকাল থেকে গরুর পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার দেওয়া ও গোসল করানোসহ বিভিন্ন কাজ করা হয়।

বাজার ও বিক্রি

খামারের গরুগুলো শুধু স্থানীয় বাজারেই নয়, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মোবাইল ও পরিচিতির মাধ্যমে বিক্রি হচ্ছে। সম্প্রতি ১৩ লাখ টাকার দুটি গরু বিক্রি হয়েছে বলেও জানান খামার সংশ্লিষ্টরা।

আরও

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

গুড নিউজ

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে প্রকাশিত ‘জার্নাল অব অ...

২০২৬-০৬-১৮ ১০:২৯

যুদ্ধ-মৃত্যু আর সংগ্রাম পেরিয়ে তিন সন্তানকে করেছেন দেশসেবার কারিগর

গুড নিউজ

যুদ্ধ-মৃত্যু আর সংগ্রাম পেরিয়ে তিন সন্তানকে করেছেন দেশসেবার কারিগর

মহান মুক্তিযুদ্ধের বিভীষিকা, স্বজন হারানোর বেদনা, দারিদ্র্য আর জীবনের নির্মম সংগ্রাম সবকিছুকে জয় করেছেন সাহসী এক নারী। ত...

২০২৬-০৫-৩০ ১০:৪৪

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

গুড নিউজ

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এক বাংলাদেশি প্রবাসী কর্মীর পাশে দাঁড়িয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।

২০২৬-০৫-২৬ ০৮:১৫

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

গুড নিউজ

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

লন্ডনভিত্তিক অনুমোদনের অপেক্ষায় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল১৮’-এর ঢাকা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মঙ্গলবার (১৯ মে) আনুষ...

২০২৬-০৫-২০ ১৪:১৫