মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

নওগাঁর আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে

নওগাঁর আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আমের বাণিজ্যিক রাজধানীখ্যাত নওগাঁর সাপাহারের আম এবার দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার (২৬ জুন) ‘গ্রামীণ কৃষক এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান ‘Golden Bengal Mango’ ব্রান্ড নামে প্রাথমিকভাবে এক টন আম্রপালি আম যুক্তরাষ্ট্রের বার্কিং শহরে রপ্তানি করে৷

রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্রামীণ কৃষক এগ্রো জানায়, প্রথমে প্রতিটি আমকে আন্তর্জাতিক মান বজায় রেখে VHT (Vapor Heat Treatment) করা হয়। এরপর স্বাস্থ্যসম্মত পরিবেশে প্যাকিজিং করা হয়েছে। সর্বশেষ বাংলাদেশ উদ্ভিদ সংনিরোধ (Plant Quarantine/BSTI/BS Officer)-এর পরিদর্শন ও অনুমোদনের মাধ্যমে বিশ্ব বাজারে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক কন্টাক অনুযায়ী ১০ মেট্রিক টন আম যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এ ছাড়া, জার্মানী ফ্রান্স এবং অন্যান্য দেশে আম পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রামীণ কৃষক এগ্রোর স্বত্বাধিকারী আহমদ আলী ঢাকা পোস্টকে বলেন, এটি শুধু একটি আমের চালান নয়, এটি বাংলাদেশের কৃষকের পরিশ্রম এবং বিশ্ববাজারে আমাদের সক্ষমতার একটি উজ্জ্বল প্রতীক। আমাদের লক্ষ্য শুধু আম বিক্রি করা নয়, বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলার খাঁটি স্বাদ, আস্থা পৌঁছে দেওয়া। আমাদের বিশ্বাস নওগাঁর আমের গুনগত স্বাদ বিশ্ববাসীকে আকৃষ্ট করবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশেও আমরা আম রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, গাছ থেকে আম নামানো শেষ হলেই বাজারজাতকরণের আগ পর্যন্ত কীভাবে মানসম্মত আম উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষি বিভাগ কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকে। যে সমস্ত কৃষক মানসম্মত আম উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে চায় তাদের কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হয়। আমরা এবার আশা করছি, নওগাঁ থেকে ১১০০ মেট্রিক টন আম বাইরের বিভিন্ন দেশে রপ্তানি হবে।

প্রসঙ্গত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। গেল বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল এবং যা থেকে উৎপাদন হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম।

আরও

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

গুড নিউজ

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে প্রকাশিত ‘জার্নাল অব অ...

২০২৬-০৬-১৮ ১০:২৯