শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে টিকা পেল ৩ লাখ ১৮ হাজার শিশু

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে টিকা পেল ৩ লাখ ১৮ হাজার শিশু

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। চসিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে ৩ লাখ ১৮ হাজার ১১৬ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৬ শতাংশ।

চসিক সূত্র জানায়, নগরের ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩ লাখ ২৮৫ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে ক্যাম্পেইন চলাকালে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার ইনচার্জ, জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, চসিকের দাতব্য চিকিৎসালয় ও নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, ইপিআই টেকনিশিয়ান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারী, টিকাদানকর্মী, নার্স ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের ভূয়সী প্রশংসা করেছে চসিক স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটি, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

চসিক স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই সদর দপ্তর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ এবং সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দিকনির্দেশনা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিনের তদারকিতে কর্মসূচি বাস্তবায়ন সহজ হয়েছে বলে উল্লেখ করা হয়।

চসিক স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ২১ মে থেকে নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি হাম-রুবেলা ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদেরও টিকার আওতায় আনা হবে

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২