বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে বিএনপি অফিস করার চাঁদাবাজির পঞ্চাশ হাজার টাকা সভাপতির পকেটে

নড়াইলে বিএনপি অফিস করার চাঁদাবাজির পঞ্চাশ হাজার টাকা সভাপতির পকেটে

সরকারি রাজস্ব ফাকি দিয়ে নড়াইলের মুলিয়া ইউনিয়নের মুলিয়া পানতিতা খেয়াঘাট দীপক বিশ্বাস ও অংশ নামে স্থানীয় দুই মাঝিকে বরাদ্দ দিয়ে বিএনপি অফিস করার নামে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিকের বিরুদ্ধে।

সরজমিন মুলিয়া খেয়াঘাট গিয়ে জানা যায়, মুলিয়া ইউনিয়নের পানতিতা গ্রামের রতন বিশ্বাস নামে এক মাঝি সরকারি বিধি মেনে খেয়াঘাট ইজারা নিয়ে যাত্রী পারাপার করতেন।

আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে সরকারি কোনো বিধি না মেনে পেশিশক্তির প্রভাব বিস্তার করে রতন বিশ্বাসকে উচ্ছেদ করে দেয় ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিক। পরে ইউনিয়ন বিএনপির অফিস করার নাম করে পানতিতা গ্রামের দীপক বিশ্বাস ও অংশের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাদের খেয়াঘাটের দায়িত্ব দেয়। তবে বিএনপির অফিস করার নামে চাঁদা নেওয়া হলেও, হয়নি বিএনপি অফিস।

খেয়াঘাটের আগের মাঝি রতন বিশ্বাস বলেন, আমি গরিব মানুষ বাপু। সরকারি খাস জমিতে বসবাস করি। আমার কোনো জায়গা জমি নেই। এই ঘাটে নৌকায় যাত্রী পারাপার করে সংসার চালাতাম। আমার কাছে মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিক ৫০ হাজার টাকা চাঁদা চায়ছিলো আমি দিতে না পারায় আমাকে এখান থেকে তাড়িয়ে দেছে। বৌ ছেলে মেয়ে নিয়ে এখন খুব কষ্টে আছি।

এদিকে নতুন মাঝি অংশ বলেন, মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিক ও বিএনপির কয়েকজন নেতা বসে আমাকে ও দীপক বিশ্বাসকে এই ঘাট দিয়েছে। পরে ইউনিয়নে বিএনপির অফিস করবে বলে আমাদের কাছ থেকে মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিক ৫০ হাজার টাকা নিছে। তিনি আরও বলেন, পরর্বতীতে বিএনপির নেতারা আরো ৭০ হাজার টাকা নিয়ে আমাকে বাদ দিয়ে শুধু দীপক বিশ্বাসকে ঘাটের দায়িত্ব দিছে।

মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী বলেন, প্রতি বছরের ন্যায় আমি ঘাট ইজারা দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি বিজ্ঞপ্তি দেই। তখন সরকারের রাজস্ব ফাকি দেওয়া হচ্ছে মর্মে দীপক বিশ্বাস নামে একজন জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত দেয়। পরে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ডাকে। তখন ইউনিয়ন পরিষদ ২০ হাজার টাকা পর্যন্ত ইজারা দিতে পারবে সেই সব কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করি। এরপরে স্থানীয় এবং জেলার কয়েকজন বিএনপি নেতা বসে দীপক বিশ্বাসকে ঘাটের দায়িত্ব দেয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিক বলেন, অফিস করার জন্য ৫০ হাজার টাকা নিছিলাম। সেই টাকা আমার কাছে রয়েছে। বিএনপি অফিস করার জন্য রাজস্ব ফাকি দিয়ে আপনি চাঁদা নিতে পারেন কি না জানতে চাইলে ঝামেলায় আছি বলে ফোন কেটে দেন তিনি।

নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি।

আরও

মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ

সারা দেশ

মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায়...

২০২৬-০৭-২১ ২২:৫৫

খাল খননে অনিয়ম বরদাশত করা হবেনা: বগুড়া জেলা প্রশাসক

সারা দেশ

খাল খননে অনিয়ম বরদাশত করা হবেনা: বগুড়া জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন এর আগে আমি বগুড়ার গাবতলী, শিবগঞ্জ, আদমদীঘি ও সদর উপজেলাতেও গিয়েছি। যেখানে যেখানে খ...

২০২৬-০৭-২১ ২২:৩৬

ঈশ্বরগঞ্জে চাচিকে নিয়ে উধাও ভাতিজা, থানায় অভিযোগ চাচার

সারা দেশ

ঈশ্বরগঞ্জে চাচিকে নিয়ে উধাও ভাতিজা, থানায় অভিযোগ চাচার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পরকীয়ার অভিযোগে নিজের স্ত্রী ও প্রতিবেশী এক ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক...

২০২৬-০৭-২১ ২২:৩৫

বিএনপি ৩১ দফার অঙ্গিকার থেকে সরে এসেছে: আখতার হোসেন

সারা দেশ

বিএনপি ৩১ দফার অঙ্গিকার থেকে সরে এসেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩১ দ...

২০২৬-০৭-২১ ২১:৫৯

গাইবান্ধায় স্বামী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

সারা দেশ

গাইবান্ধায় স্বামী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে যাওয়ায় সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ...

২০২৬-০৭-২১ ২১:৫৭

ফেনীতে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ

সারা দেশ

ফেনীতে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ

ফেনীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ করেছে কুমিল...

২০২৬-০৭-২১ ২১:০৫