মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (শয়তান জাল) জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত করতোয়া নদীর পৌরসভা, ফুলবাড়ি, দরবস্ত ও সাপমারা অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।

অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে ছোট, মাঝারি ও বড় সাইজ মিলে মোট ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্ত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চায়না দুয়ারি জাল স্থানীয়ভাবে শয়তান জাল নামে পরিচিত। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের চলে অভিযান নিয়মিত করে থাকি এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ ক...

২০২৬-০৯-০৮ ১৭:১৮

ভোলায় মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী হেলাল গ্রেপ্তার

সারা দেশ

ভোলায় মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী হেলাল গ্রেপ্তার

বোরহানউদ্দিন চাঞ্চল্যকর মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মো. হেলালকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রে...

২০২৬-০৯-০৮ ১৭:১৬