জনকল্যাণমুখী ভাবমূর্তি ও এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে একের পর এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে চলায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এবার তাঁরই সুযোগ্য নেতৃত্ব ও বিশেষ সুপারিশের ভিত্তিতে ফরিদপুর পৌরসভাকে 'সিটি কর্পোরেশন'-এ উন্নীতকরণ, জেলায় একটি পূর্ণাঙ্গ 'বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা' এবং ঐতিহ্যবাহী 'ফরিদপুর মহাবিদ্যালয়'-কে সরকারি করার সুনির্দিষ্ট উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের প্রেরিত ডি.ও. লেটারের (আধা-সরকারি পত্র) প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে পৃথক ৩টি চিঠির মাধ্যমে সম্ভাব্যতা যাচাই ও দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুরবাসীর প্রাপ্য অধিকার আদায়ে MP নায়াব ইউসুফের উদ্যোগ:
ফরিদপুরের জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ ও শিক্ষার প্রসারে স্থানীয় জনগণের চাহিদা উপলব্ধি করে মাননীয় এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ব্যক্তিগত উদ্যোগ নেন।
সিটি কর্পোরেশন উন্নীতকরণ: ফরিদপুর পৌরসভার আয়তন ১৭.৩৮ বর্গকিলোমিটার থেকে বেড়ে ৬৬.৫৪ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা ৯টি থেকে ২৭টিতে উন্নীত হওয়ায় আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে এটিকে সিটি কর্পোরেশনে রূপান্তরের জোরালো দাবি জানান তিনি।
গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো নির্দেশনায় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই ও অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ: ফরিদপুরসহ আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে ফরিদপুরে একটি 'বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা' (চিঠির তারিখ: ৩০ আগস্ট ২০২৬) এবং শিক্ষার মানোন্নয়নে স্থানীয় 'ফরিদপুর মহাবিদ্যালয়'-কে সরকারি করার (চিঠির তারিখ: ২৫ আগস্ট ২০২৬) আবেদন করেন তিনি। দুটি আবেদনই আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে যে, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো আন্তরিকভাবে কাজ করছে।