বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

লেবাননে হামলার জবাব পাবে ইসরায়েল, ইরানের সতর্কবার্তা

লেবাননে হামলার জবাব পাবে ইসরায়েল, ইরানের সতর্কবার্তা

লেবাননে সাম্প্রতিক বিমান হামলার জেরে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং এসব হামলার জন্য ইসরায়েলকে ‘পরিণতি ভোগ করতে হবে’।

ইরানি ওই কর্মকর্তা অভিযোগ করেন, ইসরায়েল কোনো চুক্তি বা সমঝোতা মানে না। 

তার ভাষ্য, কেবল সামরিক প্রতিক্রিয়াই এ ধরনের আগ্রাসন ঠেকাতে কার্যকর হতে পারে।

যদিও ওই কর্মকর্তার নাম বা পদবি প্রকাশ করা হয়নি, তবুও তার এই মন্তব্যকে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবাননের বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ প্রেক্ষাপটে ইরানের সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে। 

বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে। কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানানো হলেও, পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮