ইউনিফিলের তথ্য অনুযায়ী, ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ লেবাননে ১ হাজার ৩০টি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইলের গতিপথ শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৪৭টি গতিপথ রেকর্ড করেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।
ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, এসব ঘটনার প্রভাব পড়ছে বেসামরিক মানুষের ওপর। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায় এখনো ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউনিফিল। পাশাপাশি সংঘাতের পক্ষগুলোর সঙ্গে কাজ করে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করছে সংস্থাটি।
দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে অঞ্চলটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা