অক্টোবর সার্ভিস চেয়ারপারসন লায়ন তমাল কান্তি বড়ুয়া ও ক্লাব সেক্রেটারি লায়ন ঝুমি বড়ুয়া মুন্না এর সঞ্চালনায় ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা৩১৫বি৪ এর - ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ক্লাব ফাউন্ডার ও সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, জিএলটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা হক এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মো. হেলাল উদ্দিন আহমেদ, জিইটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ ইউসুফ চৌধুরী এমজেএফ, জোন চেয়ারপারসন ও লিও এডভাইজার ধনঞ্জয় বড়ুয়া রুবেল, জোন চেয়ারপারসন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান । এতে আরও উপস্থিত ছিলেন ক্লাব এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন রাজ্যশ্রী বড়ুয়া, লায়ন বায়েজীদ সুমন সহ আরও অনেকেই।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন ক্লাব ফাউন্ডার ও সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জোন চেয়ারপারসন ও লিও এডভাইজার ধনঞ্জয় বড়ুয়া রুবেল।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, তাঁর বক্তব্যে ক্লাবের ধারাবাহিক মানবিক কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করে বলেন ,"আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দর শৈশব দিতে পারে আগামী দিনের আলোকময় ভবিষ্যৎ প্রজন্ম।একই সাথে এই দিবসকে লায়ন জেলা ৩১৫ বি ৪ এর আওতায় মুখর পরিবেশে পালন করা হবে। এবং নগর ফুলের সকল শিশুদের যদি চোখে চিকিৎসা এবং অপারেশন প্রয়োজন হয় তবে তাও ডিস্ট্রিক্ট থেকে বিনামূল্যে করার অভিপ্রায় ব্যক্ত করেন "।
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন জিইটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেএফ।
উক্ত অনুষ্ঠানে লিও ক্লাব লিও জেলা ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ রাফিদ আহনাফ, লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও মোহাম্মদ তানভীর হোসেন আসিফ, লিও জেলা মেম্বারশিপ চেয়ারপার্সন লিও সিফাতুল ইসলাম সামি, লিও জেলা জোন ডিরেক্টর (ক্লাব)+ আইপিপি লিও সুস্মিতা পূর্ণা, লিও ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের প্রেসিডেন্ট লিও সুপ্রিয়া , সেক্রেটারি লিও আতিক
ট্রেজারার লিও সৌরশক্তি, লিও রাহাত, লিও শ্রাবনী, লিও ফাহিম, লিও শতধা, লিও আয়েশা উপস্থিত থেকে সহযোগিতা করেন। এছাড়াও নগরফুলের চিফ কোর্ডিনেটর জিল্লাহ নূরী ও কোর্ডিনেটর মোশাররফ হোসেন রোহান সহ আরো অনেকে।