সারা দেশ
কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার হারুন অর রশিদের ছেলে।প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করতেন। কুয়াকাটায় এসে ওই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুক করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেন বলেও অভিযোগ রয়েছে।এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার দুটি বিয়ে রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।সূত্র জানায়, নিজের ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’র নাম পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ করা হয়। এ জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে রাসেল জানিয়েছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।বিষয়টি প্রশাসনের নজরে এলে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত কাগজপত্র ও নথিপত্র যাচাই করা হয়।পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করা গুরুতর অপরাধ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”
আরও
সারা দেশ
মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...
২০২৬-০৯-২৪ ১৯:২০
সারা দেশ
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের আগে যেতে না প...
২০২৬-০৯-২৪ ১৮:১৮
সারা দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...
২০২৬-০৯-২৪ ১৮:০৩
সারা দেশ
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২০...
২০২৬-০৯-২৪ ১৭:৫০
সারা দেশ
ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...
২০২৬-০৯-২৪ ১৭:৪৯
সারা দেশ
ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব
প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...
২০২৬-০৯-২৪ ১৭:৪৩