বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আট দিন আগে হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হলেও পরিবার নেয়নি। আজ (শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ২৬ মার্চ শিশুটি হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গত তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হলে সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮