শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় আরও ২ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো তুহিন, আনাস ও ফাহিম।

এর আগে দুপুর ১টার দিকে কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকা থেকে অপ্রতিমের মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় আব্দুল কাদের জিলানী কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার (ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশে) জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন প্রথমে ওই শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের এক প্রতিবেশীর দাবি, মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর থেকেই অপ্রতিম নিখোঁজ ছিল। ফোনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

অপ্রতিমের সন্ধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার গতিবিধি অনুসরণ করা হয়। পরে লালমাইয়ের সানন্দা এলাকায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

সারা দেশ

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২...

২০২৬-০৯-১৯ ২১:০৬

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সারা দেশ

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নড়াইলে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নস্ত্রণ অধিদপ্তর। তারা দুইজনই যানবাহন শ্রমিক। শনিবার (১৯ সেপ্...

২০২৬-০৯-১৯ ২০:৩৬

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

সারা দেশ

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস নামে আর...

২০২৬-০৯-১৯ ২০:০৪

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুক্তাগাছা বিএনপ...

২০২৬-০৯-১৯ ১৯:৫৩

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

সারা দেশ

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

মেহেরপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তির অভিযোগে সঞ্জ...

২০২৬-০৯-১৯ ১৯:৫২

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

সারা দেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। এ...

২০২৬-০৯-১৯ ১৯:৫২