গতকাল শুক্রবার রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তাঁর নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তি করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার দাসকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে মামলা ছিলো। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।