শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে চিহ্নিত অরক্ষিত এলাকাগুলোতে সীমান্ত বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানিয়েছে বিএসএফ।

১৭ ও ১৮ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনে ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফের সব ফ্রন্টিয়ারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রবীণ কুমার। বৈঠকে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত ঝুলে থাকা মামলা, সীমান্ত বেড়া নির্মাণ এবং আন্তসীমান্ত চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সীমান্তের চিহ্নিত অরক্ষিত এলাকাগুলোতে বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন বিএসএফ মহাপরিচালক। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখল ও অবৈধ অভিবাসনের বিষয়েও গুরুত্ব দেন তিনি।

আন্তসীমান্ত অপরাধ ও চোরাচালান ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রবীণ কুমার।

২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার সরকারি লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে বিএসএফকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোকে নিষ্ক্রিয় ও নির্মূল করতে সমন্বিত ও ধারাবাহিক প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৮৮ লাখ ৯২ হাজার টাকা

সারা দেশ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৮৮ লাখ ৯২ হাজার টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগচিতে এক মাস চারদিন পর গণনা করে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে...

২০২৬-০৯-১৯ ১৮:৩৫

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

সারা দেশ

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন বহু নাটক করা হয়...

২০২৬-০৯-১৯ ১৮:২৮

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় ‘ক্লু’ পাওয়ার দাবি পুলিশের

সারা দেশ

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় ‘ক্লু’ পাওয়ার দাবি পুলিশের

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় ‘ক্লু’ পাওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে একজনকে হ...

২০২৬-০৯-১৯ ১৮:০৫

লালমাই পাহাড়ে কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

সারা দেশ

লালমাই পাহাড়ে কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (...

২০২৬-০৯-১৯ ১৭:৫৮

সৌদি-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না: পাকিস্তান

সারা দেশ

সৌদি-তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না: পাকিস্তান

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের নতুন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ইরানের সঙ্গে ইসলামাবাদের কৌশলগত সম্পর্কে কোনো প্র...

২০২৬-০৯-১৯ ১৭:১৬

ফসলের সাথে এ কেমন শত্রুতা! রাতে কীটনাশক দিয়ে কৃষকের মাষকলাই ক্ষেত ধ্বংস

সারা দেশ

ফসলের সাথে এ কেমন শত্রুতা! রাতে কীটনাশক দিয়ে কৃষকের মাষকলাই ক্ষেত ধ্বংস

রাজবাড়ীর পাংশায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের মাষকলাই ক্ষেতে ঘাসমারা বিষ (কীটনাশক) প্রয়োগ করে পুরো ফসল নষ্ট করে দিয়েছে দু...

২০২৬-০৯-১৯ ১৭:১৪