শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নড়াইলে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নস্ত্রণ অধিদপ্তর। তারা দুইজনই যানবাহন শ্রমিক। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর-নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের নড়াইল মালিবাগ মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মো. গণি সরদারের ছেলে মো. ইয়াকুব সরদার (৪০) ও তার সহযোগী কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার শনিবার বিকালে তার নিজ কার্যালয়ে প্রেসব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী যাত্রীবাহী বাস মালিবাগ মোড়ে আসলে তল্লাশি চালান। এ সময় গাড়ীর সামনের সীটে বসে থাকা ইয়াকুব সরদারের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় ইয়াকুবের সহযোগী সঙ্গী সুজন মোল্যাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মুল্য ২৪ লক্ষাধিক টাকা।

আটকদের সদর থানায় সোপর্দ কর হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা হয়েছে।

আরও

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

সারা দেশ

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২...

২০২৬-০৯-১৯ ২১:০৬

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

সারা দেশ

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস নামে আর...

২০২৬-০৯-১৯ ২০:০৪

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুক্তাগাছা বিএনপ...

২০২৬-০৯-১৯ ১৯:৫৩

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

সারা দেশ

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

মেহেরপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তির অভিযোগে সঞ্জ...

২০২৬-০৯-১৯ ১৯:৫২

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

সারা দেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। এ...

২০২৬-০৯-১৯ ১৯:৫২