শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত ৫২

কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৭২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৯ জন এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন রয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫, করিমগঞ্জে ৫, কটিয়াদীতে ৪, হোসেনপুরে ৪, তাড়াইলে ৩, কুলিয়ারচরে ১ এবং পাকুন্দিয়ায় ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে প্রতিদিন নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বর্ষা মৌসুমে বাড়িঘরের আশপাশে জমে থাকা পানি, ড্রেন, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশসহ নানা স্থানে এডিস মশার বংশবিস্তার নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা।

জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের অনেক এলাকায় পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলেই অনেকে ডেঙ্গুর আশঙ্কায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন এবং পরীক্ষা করাচ্ছেন।

জেলা শহরের বাসিন্দা আদিব হাসান বলেন, প্রতিদিন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার খবর শুনে আমরা চিন্তিত। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে নিজেদের পক্ষ থেকে চেষ্টা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ দরকার।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সবুজ মিয়ার এক স্বজন বলেন, জ্বর হওয়ার পর পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। এরপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে আরও অনেক ডেঙ্গু রোগী দেখছি। এতে স্বাভাবিকভাবেই ভয় তৈরি হচ্ছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, সরকারি গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বর বা শরীর ব্যথা হলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অন্য কোনো ওষুধ সেবন করা উচিত নয়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সারা দেশ

যানবাহন তল্লাশিকালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নড়াইলে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নস্ত্রণ অধিদপ্তর। তারা দুইজনই যানবাহন শ্রমিক। শনিবার (১৯ সেপ্...

২০২৬-০৯-১৯ ২০:৩৬

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

সারা দেশ

অপ্রতিম হত্যার তদন্তে নতুন মোড়, হেফাজতে আরও একজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস নামে আর...

২০২৬-০৯-১৯ ২০:০৪

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ময়মনসিংহে বিএনপি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুক্তাগাছা বিএনপ...

২০২৬-০৯-১৯ ১৯:৫৩

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

সারা দেশ

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

মেহেরপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তির অভিযোগে সঞ্জ...

২০২৬-০৯-১৯ ১৯:৫২

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

সারা দেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিএসএফ মহাপরিচালকের

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। এ...

২০২৬-০৯-১৯ ১৯:৫২