রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমপ্লিট শাটডাউন রাজশাহী নার্সিং কলেজ

কমপ্লিট শাটডাউন রাজশাহী নার্সিং কলেজ

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে এ শাটডাউন ঘোষণা করেন।

এদিনও শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স'। এতে সংগঠনটির সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান এবং মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওইদিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সোমবার ছিল আল্টিমেটামের শেষ দিন। বিকেল পর্যন্ত নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগ করে প্রজ্ঞাপন না আসায় কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। নতুন সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২১ এপ্রিল) তারা কলেজে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস থেকে কলেজে অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। সেজন্য অবিলম্বে অধ্যক্ষ নিয়োগ দেওয়া প্রয়োজন। সম্প্রতি দেশের আরও তিনটি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে দেশের ঐতিহ্যবাহী রাজশাহী নার্সিং কলেজ অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে না।

তবে একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের অন্তঃকলহ ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ একটি পক্ষের গাফিলতিতে এ জটিলতা সৃষ্টি হয়েছে। পূর্বের অধ্যক্ষ মতিয়ারা বেগম অবসরে যাওয়ার সময় কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব দেননি। পরে অধ্যক্ষ হতে আগ্রহ প্রকাশ করে 'লবিং' শুরু করেন কয়েকজন সিনিয়র শিক্ষক। তবে রহস্যজনক বিশেষ একটি কারণে এখনো পর্যন্ত অধ্যক্ষ হিসেবে কাউকে নিয়োগ বা পদায়ন দেয়নি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর (ডিজিএনএম)।


 

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০