বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কলাপাড়ায় ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা: থানায় মামলা

কলাপাড়ায় ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা: থানায় মামলা

​পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইদুল খানসহ (৩২) এক ব্যক্তিকে আসামি করে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।​গত রবিবার (২৬ জুলাই) মধ্যরাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় এই মামলাটি দায়ের করেন। এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।​​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুল খান কলাপাড়া শহরের এতিমখানা রোড এলাকার বাসিন্দা। গত কয়েকদিন আগে তিনি টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

​গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে লম্পট সাইদুল ওই শিশুকে ২০ টাকার নোটের লোভ দেখিয়ে তার শ্বশুর ও ভুক্তভোগী শিশুর ঘরের মধ্যবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। পরে ঘটনা কাউকে না বলার শর্তে তাকে ওই ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেয়।
​
​শিশুটির হাতে ২০ টাকা দেখে এবং তার আচরণে সন্দেহ হলে মা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অবুঝ শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। স্থানীয়রা বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার বা মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে পরিবারের সদস্যদের নিয়ে মানসিকভাবে ভেঙে পড়া শিশুটির মা কলাপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
​
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃইলিয়াস তালুকদার জানান, "খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত সাইদুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া, স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল রিপোর্ট) জন্য শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।"

​এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে লম্পট সাইদুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩