রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

আবদুল্লাহ মানিক, কলাপাড়া (পটুয়াখালী)

সারা দেশ

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার-১

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনায় ১৪ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ সালেক হাওলাদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।​র‍্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:১৫ ঘটিকায় মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান।

২০২৬-০৭-২৬ ১৬:২০