বুধবার (৭ অক্টোবর) উপজেলার ওয়াকছড়ি সুজাতা অনাথ আশ্রমে শিশুদের মাঝে আহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে মানিকছড়ি ফরেস্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এসব কর্মসূচিতে লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের ক্লাব প্রেসিডেন্ট লায়ন সুমল বড়ুয়া, এমজেএফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অক্টোবর সার্ভিস চেয়ারপার্সন ও মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন তমাল কান্তি বড়ুয়া।
এতে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন ও লিও অ্যাডভাইজার লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, জোন চেয়ারপার্সন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, ক্লাব ডিরেক্টর লায়ন রঞ্জিত বড়ুয়া, আইপিপি লায়ন ছোটন বড়ুয়া, এমজেএফ, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, এমজেএফ, ক্লাব সেক্রেটারি লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, ক্লাব ট্রেজারার লায়ন রনি কুমার বড়ুয়া, লিও ক্লাব সেক্রেটারি লিও মোহাম্মদ আতিকুল ইসলাম এবং আশ্রমের পরিচালক ভদন্ত উত্তমা মহাথের।
বক্তারা বলেন, লায়ন্স ও লিও ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এসব কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। পরে মানিকছড়ি ফরেস্ট এলাকায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাব এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন রাজ্যশ্রী বড়ুয়া, ক্লাব মেম্বার লায়ন প্রিয়া বড়ুয়া, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সুপ্রিয়া বড়ুয়া, সেক্রেটারি লিও মোহাম্মদ আতিকুল ইসলাম, ট্রেজারার লিও সৌরশক্তি বড়ুয়া এবং লিও শ্রাবণী, লিও ফাহিম, লিও পুষ্পিতা, লিও আয়েশা, লিও শতধা, লিও অজয়, লিও ফারহানসহ লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য সদস্যরা।
কর্মসূচির শেষপর্বে লায়ন্স, লিও, অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, এমজেএফ।
মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে লায়ন্স ও লিও ক্লাবের ধারাবাহিক সমাজসেবামূলক কার্যক্রমের প্রতিফলন ঘটে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।