খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেপ্তার
আলমগীর হান্নান, খুলনা ব্যুরো
|
২০২৬-০৯-২২ ১২:৪৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার দিবাগত রাতে পিরোজপুরের কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসনাত হাবিব রিফাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আজমুল হত্যা মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি।
এসআরবি আরও জানায়, গ্রেফতার রিফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।