বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

খাদ্যতালিকা থেকে দুধ বাদ, ৪১ বছরেও অবিশ্বাস্য ফিটনেস রোনালদোর

খাদ্যতালিকা থেকে দুধ বাদ, ৪১ বছরেও অবিশ্বাস্য ফিটনেস রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৪১। কিন্তু তার ফিটনেস, শরীরের গঠন এবং মাঠের পারফরম্যান্স দেখে তা বোঝার উপায় নেই। এখনো তরুণ খেলোয়াড়দের মতোই নিজেকে ধরে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

কিভাবে এতটা ফিট থাকেন তিনি—এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তার সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও বারোনে। তিনি জানান, রোনালদোর খাদ্যাভ্যাসে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ, যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো—দুধ সম্পূর্ণভাবে বাদ দেওয়া।

বারোনের মতে, রোনালদোর ডায়েট থেকে দুধ, চিনি এবং সফট ড্রিংকস পুরোপুরি নিষিদ্ধ। তিনি মনে করেন, দুধ প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্যতালিকায় প্রয়োজনীয় নয়।

রোনালদোর প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে প্রোটিনসমৃদ্ধ ও কম চর্বিযুক্ত খাবার। এর মধ্যে রয়েছে চিকেন, তাজা মাছ, সালাদ, কুইনোয়া এবং ফলমূল।

তার সবচেয়ে প্রিয় খাবার গ্রিলড কড মাছ। দিনের শুরুতে তিনি খান অ্যাভোকাডো, ডিম এবং কফি—তবে কোনো চিনি ছাড়া।

সকালের নাশতায় অ্যাভোকাডো, ডিম ও ব্ল্যাক কফি থাকে, দুপুরে সাধারণত মাছ, চিকেন ও সবজি খান। কার্বোহাইড্রেটের চাহিদা তিনি মূলত সবজি থেকেই পূরণ করেন। পাস্তা, রুটি ও ময়দাজাত খাবার তিনি এড়িয়ে চলেন। রাতের খাবারও থাকে খুব হালকা—মাছ বা মাংসের সঙ্গে সবজি।

বারোনে আরও জানান, রোনালদোর শরীরের ফ্যাটের পরিমাণ মাত্র প্রায় ৭ শতাংশ, যা একজন পেশাদার ফুটবলারের জন্যও অত্যন্ত কম।

সব মিলিয়ে কঠোর খাদ্যাভ্যাস, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং নিয়মিত শারীরিক রুটিনই ৪১ বছর বয়সেও রোনালদোকে বিশ্বের সবচেয়ে ফিট ফুটবলারদের একজন হিসেবে ধরে রেখেছে।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১