বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আইপিএলে ইতিহাস, ১ রানের সুপার ওভার

আইপিএলে ইতিহাস, ১ রানের সুপার ওভার

১২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল, যেখানে মুখোমুখি সুনীল নারিন ও নিকোলাস পুরান। ২০১৪ সালে সিপিএলে টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম সুপার ওভার দেখেছিল বিশ্ব। যেখানে নারিনের সামনে দাঁড়িয়েছিলেন পুরান। এবার আইপিএলেও দুই ওয়েস্ট ইন্ডিয়ান মুখোমুখি এবং টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন রানের সুপার ওভার হয়ে গেল, যেখানে নায়ক সেই নারিন। লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে হয়ে গেল এই অভাবনীয় ঘটনা।

সুপার ওভার যেন শুরু হওয়ার আগেই শেষ। পুরান প্রথম বল মোকাবিলা করছিলেন, অন্য প্রান্তে ছিলেন এইডেন মার্করাম। নারিনের হাতে ছিল বল এবং শুরুতেই স্বদেশী ব্যাটারের উইকেট নেন। স্লগ সুইপ করতে গিয়ে মিস করেন এবং হন বোল্ড। মার্করাম তৃতীয় বলে ডিপে ধরা পড়ার আগে রিশাভ পান্ত সিঙ্গেল নেন। 

সুপার ওভারে মাত্র ১ রান, যা আইপিএল ইতিহাসে সর্বনিম্ন। তারপর রোভম্যান পাওয়েল ও রিংকু সিং ২ রানের লক্ষ্যে নামেন। রিংকু প্রিন্স যাদবের ডেলিভারি পয়েন্ট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান। কলকাতা জেতে সুপার ওভারে।

শেষ পাঁচ ওভারে লখনউর দরকার ছিল ৬৪ রান। মুকুল চৌধুরীর উইকেট নিয়ে কলকাতাকে সুবিধাজনক অবস্থানে রাখেন অনুকূল রায়। ১৬তম ওভারে স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ৯৩ রান। তবে আয়ুশ বাদোনি ঝড় তোলেন। অনুকূলকে ছক্কা মারেন, তারপর ত্যাগিকে আরও দুটি। হিম্মদ সিংয়ের ছয়ও লখনউকে লড়াইয়ে ফেরায়। 

শেষের দিকে লড়াইয়ে টানটান উত্তেজনা ছিল। বাদোনিকে ফেরান বরুণ, দুটি চার মেরে একই ওভারে অরোরার শিকার হন লিন্ডে। শামি ও হিম্মত ওই ওভার শেষ করেন দুটি চার মেরে। তাতে শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ১৭ রানের। 

আর শেষ ছয় বল ছিল নাটকীয়তায় ভরা। একটি বাই, দুটি নো বল ও পরে চার, লখনউর লক্ষ্য ছিল ৪ বলে ৮ রান। এমন সময়ে হিম্মত ত্যাগীর কাছে উইকেট হারান। শেষ বলে দরকার সাত রান। কলকাতা আশায় বুক বেঁধেছিল। কিন্তু শামির ছিল ভিন্ন পরিকল্পনা। ফুল ডেলিভারি লং অফ দিয়ে উড়িয়ে মেরে ম্যাচ সুপার ওভারে নেন।

কিন্তু সুপার ওভারে সুবিধা করতে পারেনি লখনউ। আইপিএলের সর্বনিম্ন সুপার ওভার জিতে ৫ পয়েন্ট নিয়ে তলানি থেকে আটে উঠে গেছে কলকাতা। লখনউ চার পয়েন্ট নিয়ে সবার শেষে।

কলকাতা প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে রিংকু সিংয়ের ৫১ বলে ৮৩ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৫ রান করে। লখনউ করে ৮ উইকেটে ১৫৫ রান। সর্বোচ্চ স্কোরার পান্ত (৪২)।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১