মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

কাউন্টারপয়েন্ট রিসার্চ

২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের হিসাবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। এ সময়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ছিল ২১ দশমিক ৮ শতাংশ। সম্প্রতি প্রকাশিত কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০ দশমিক ৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। এরপর রয়েছে শাওমি, অপো ও ভিভো—যাদের বাজার হিস্যা যথাক্রমে ১১ দশমিক ৪, ১০ দশমিক ৩ এবং ৭ দশমিক ৬ শতাংশ।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমেছে। যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন চাপ এ সময়ে স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে সামগ্রিক বাজারে সরবরাহ কমলেও একই সময়ে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণসহ বাজারে প্রতিষ্ঠানটির শক্তিশালী অবস্থান এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

২০২৬ সালের প্রথমার্ধের এ প্রবৃদ্ধির ফলে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। উদ্ভাবনী মোবাইল প্রযুক্তি, বিভিন্ন ডিভাইসের সমন্বিত ইকোসিস্টেম এবং উচ্চক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের প্রতি ভোক্তাদের আগ্রহ প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে।

বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও স্যামসাংয়ের স্মার্টফোনের ব্যবহার ও গ্রাহক আনুগত্য অব্যাহত রয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রযুক্তি ও পণ্য বাজারে আনার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

করপোরেট

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উ...

২০২৬-০৯-১৩ ২০:০১

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

করপোরেট

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক...

২০২৬-০৯-১২ ১৯:২৫

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

করপোরেট

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসে...

২০২৬-০৯-১১ ০১:২৩

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপের স্বাদ

করপোরেট

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপের স্বাদ

স্যামসাংয়ের ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ফিচারগুলো আর...

২০২৬-০৯-১০ ১৮:০৭

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

করপোরেট

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

মর্যাদাপূর্ণ স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর ত্রয়োদশ সংস্করণের জন্য আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউন্সিল। যুক্...

২০২৬-০৯-১০ ১৮:০১