মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ, ৫ বছরের শিশুর মৃত্যু

কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ, ৫ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আর্দশী তনচংগ্যা স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, প্রতিদিনের মতো আর্দশী নিজ ঘরে গামছা দিয়ে তৈরি দোলনায় খেলছিল। এ সময় তার বাবা-মা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
 

পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

নামজারিতে ৩০ হাজার টাকা ঘুস দাবি, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

সারা দেশ

নামজারিতে ৩০ হাজার টাকা ঘুস দাবি, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটের মোংলা উপজেলা ভূমি অফিসে মিউটেশন (নামজারি) কার্যক্রমে অনিয়ম, হয়রানি ও ৩০ হাজার টাকা ঘুস দাবির অভিযোগ তুলে সং...

২০২৬-০৮-০৩ ২২:০১

ফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

সারা দেশ

পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আঁতাতের অভিযোগ তুলে ফেনীতে পুলিশ সুপার...

২০২৬-০৮-০৩ ২০:১১

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মান...

২০২৬-০৮-০৩ ২০:০৯

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

সারা দেশ

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনার রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনভাবেই ফ্যাসিজমকে উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আ...

২০২৬-০৮-০৩ ২০:০৮

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু

সারা দেশ

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু

ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফল জানানোর লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য একটি ‘ভ্রাম্যমাণ ন...

২০২৬-০৮-০৩ ২০:০৬

মাগুরায় ‘গানে গানে জুলাই’, স্বাধীনতার গানে সুর দিলেন ক্লোজআপ তারকা শহীদ

সারা দেশ

মাগুরায় ‘গানে গানে জুলাই’, স্বাধীনতার গানে সুর দিলেন ক্লোজআপ তারকা শহীদ

মাগুরায় ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্...

২০২৬-০৮-০৩ ২০:০৩