রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

কাপ টেস্টেই ফাঁস ব্যক্তিত্ব- কে কেন আপনাকে ভালোবাসে জানুন

কাপ টেস্টেই ফাঁস ব্যক্তিত্ব- কে কেন আপনাকে ভালোবাসে জানুন

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু মজার ছবি ভাইরাল হয়, যা কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দেয়। তেমনই একটি জনপ্রিয় “কাপ টেস্ট”-যেখানে একটি সাধারণ পছন্দই বলে দিতে পারে আপনি কেমন মানুষ এবং কেন আপনাকে অন্যরা পছন্দ করে।

এই পরীক্ষায় তিন ধরনের কাপ দেখানো হয়-একটি সাদামাটা বেইজ কাপ, একটি পিরিচসহ চায়ের কাপ এবং একটি হার্ট প্রিন্ট কাপ। যেটি প্রথমে আপনার চোখে ভালো লাগে, সেটিই ধরে নেওয়া হয় আপনার পছন্দ।

১. সাদামাটা বেইজ কাপ
যদি আপনার পছন্দ হয় এই সাধারণ কাপটি, তাহলে আপনি বাস্তববাদী ও নির্ভরযোগ্য মানুষ। জটিল পরিস্থিতিতেও আপনি শান্ত থাকতে পারেন এবং আশপাশের মানুষ আপনাকে ভরসার জায়গা হিসেবে দেখে। আপনার স্থিরতা ও নির্ভরযোগ্যতাই আপনাকে আলাদা করে তোলে।

২. পিরিচসহ চায়ের কাপ
এই কাপটি বেছে নিলে বোঝা যায়, আপনি জীবনের ছোট ছোট সৌন্দর্য উপভোগ করতে জানেন। আপনি খুঁটিনাটি বিষয় লক্ষ্য করেন এবং পরিবেশ ও মানুষের মেজাজ সহজেই বুঝে ফেলেন। আপনার রুচিশীলতা ও পরিপাটি স্বভাবের কারণে মানুষ আপনাকে পছন্দ করে।

৩. হার্ট প্রিন্ট কাপ
এই কাপ যাদের পছন্দ, তারা সাধারণত আবেগপ্রবণ ও হৃদয়বান হন। সম্পর্ককে গুরুত্ব দেন এবং সহজেই অন্যদের প্রতি যত্নশীল হন। আপনার আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশের সহজ স্বভাবই মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের টেস্ট মূলত মানুষের অবচেতন মন ও পছন্দের একটি মজার প্রতিফলন। আপনার পছন্দ যেটিই হোক, তা আপনার ব্যক্তিত্বেরই একটি অংশ তুলে ধরে।

আরও

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

ফিচার-লাইফস্টাইল

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

সমাজে মানুষের নিরাপত্তা শুধু তার জীবনের নিরাপত্তার নাম নয়; তার উপার্জন, সম্পদ, সম্মান এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিক...

২০২৬-১০-০৯ ১৪:৫২

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

ফিচার-লাইফস্টাইল

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

জীবনে প্রেম কখন, কীভাবে হাজির হবে, তা কেউ বলতে পারে না। আপনার সঙ্গী দিনরাত আপনাকে সময় দিচ্ছে মানেই যে আপনার প্রেমে সে বু...

২০২৬-১০-০৫ ১০:৪৯

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

ফিচার-লাইফস্টাইল

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর প্রাচীন শহর ফেজ। পাহাড়ঘেরা এই শহরের রাস্তাগুলো এতটাই সরু ও আঁকাবাঁকা যে, অনেক পথ...

২০২৬-১০-০২ ১৯:০৮