রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালবৈশাখীর তাণ্ডব, ৭ জেলায় বজ্রপাতে ১৪ প্রাণহানি

কালবৈশাখীর তাণ্ডব, ৭ জেলায় বজ্রপাতে ১৪ প্রাণহানি

সারাদেশে টানা তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি নিয়ে এলেও কালবৈশাখী ঝড় ও বজ্রপাত কেড়ে নিল অন্তত ১৪ জনের প্রাণ। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলের সাতটি জেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গাইবান্ধায় ৫ জন, জামালপুর, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ২ জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে ১ জন করে মারা গেছেন।

গাইবান্ধা:

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাইবান্ধায়। বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে গরু আনতে গিয়ে একই স্থানে বজ্রপাতে তিনজন নিহত হন।

বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে গোয়ালে গরু তোলার সময় সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৪০), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০) ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে একটি গরুও মারা যায়।

ফুলছড়ি উপজেলার জামিরাচরে বজ্রপাতে ঘোড়াচালক মানিক মিয়া (৩৫) নিহত হন। এছাড়া সাঘাটায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির জানান। পৃথক ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

জামালপুর:

তীব্র গরমের পর বিকেলে শুরু হওয়া ঝড়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। মেলান্দহ উপজেলার পশ্চিম কড়ইচুড়া গ্রামে রান্নাঘরে কাজ করার সময় মর্জিনা বেগম (২২) নিহত হন। তিনি রাজিবের স্ত্রী।

অন্য দিকে সদর উপজেলার চরযথার্থপুর গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে কৃষক হাসমত আলী (৪৫) বজ্রপাতে প্রাণ হারান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঠাকুরগাঁও:

পীরগঞ্জ উপজেলায় দুপুরে বজ্রপাতে লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) নামে দুইজন নিহত হন। লাবণী ঘাস কেটে বাড়ি ফেরার পথে এবং ইলিয়াস নিজ জমি দেখতে গিয়ে বজ্রপাতে মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সিরাজগঞ্জ:

ধান কাটার মৌসুমে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাড়াশে মাঠে কাজ করার সময় কৃষক আব্দুল হামিদ (৫০) নিহত হন। রায়গঞ্জে নিজ জমিতে ধান জড়ো করার সময় হাসান শেখ (২৫) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

পঞ্চগড়:

আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামে এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বগুড়া:

গাবতলী উপজেলায় বাড়ির পাশের জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

নাটোর:

সিংড়া উপজেলার চলনবিল এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ধান কাটতে এসেছিলেন। বৃষ্টির সময় আশ্রয় নেওয়া ঘরে বজ্রপাত হলে তিনি মারা যান।

স্থানীয় প্রশাসন ও পুলিশ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২