বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে বাস ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

মালিক সমিতির প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার কথা বলা হয়েছিল।

তবে বৈঠক শেষে মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কম, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয়

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজ...

২০২৬-০৯-২২ ২২:০৩

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জু...

২০২৬-০৯-২২ ২০:৩০

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে (বিআইএফপিসিএল) কয়লা আমদানি কেন্দ্র করে গুরুতর অনিয়ম, জাল...

২০২৬-০৯-২২ ২০:১৪

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয়

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মাহাবুব রহমান (৩৫)কে...

২০২৬-০৯-২২ ১৫:০৫

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

জাতীয়

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

২০২৬-০৯-২২ ১৪:০৯

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স

জাতীয়

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স। অর্থনীতি, জলবায়ু, সামুদ্রিক নিরাপত্তা ও রাজনৈতিকসহ বিভি...

২০২৬-০৯-২২ ১৪:০৫