বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

জ্বালানি সংকটের চাপ, সংসার খরচে টিকে থাকবেন যেভাবে

জ্বালানি সংকটের চাপ, সংসার খরচে টিকে থাকবেন যেভাবে

মধ্যপ্রাচ্য সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার পেরিয়ে গেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নানা নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে।

বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। তেলের পাম্পগুলোয় গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। জ্বালানি তেলের সংকটের কারণে দেশের পরিবহন ও উৎপাদন খাতে খরচের চাপ পড়ছে। এতে সংসার চালাতে এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

কেন প্রস্তুতি জরুরি

জ্বালানির দাম বাড়লে সরাসরি পরিবহন ব্যয় বাড়ে, যার প্রভাব পড়ে খাদ্যসহ প্রায় সব পণ্যে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর হিসাবে দেখা যায়, পরিবহন ব্যয় বৃদ্ধির সঙ্গে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতির চাপ বাড়ে।

জ্বালানি তেলের সংকট সরাসরি মাসিক খরচে চাপ সৃষ্টি করে। তাই আগেভাগে পরিকল্পনা, সাশ্রয়ী জীবনযাপন ও সঞ্চয়ের অভ্যাস এই চাপ সামাল দিতে সহায়ক হতে পারে।

নতুন বাজেট করার পরামর্শ

জ্বালানি সংকটের সময় পুরোনো বাজেট কার্যকর নাও থাকতে পারে। সে ক্ষেত্রে নতুন মাসিক বাজেট করুন। পরিবহন, বিদ্যুৎ ও খাদ্যে বাড়তি খরচ ধরুন। অপ্রয়োজনীয় খাত (বিনোদন, বিলাসী খরচ) কমান এবং জরুরি খাত (যেমন খাদ্য, চিকিৎসা ইত্যাদি) অগ্রাধিকার দিন।

যাতায়াতে সাশ্রয়ের কৌশল

জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয়ও বাড়ে। এ ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহার এবং প্রয়োজন ছাড়া দূরের যাতায়াত এড়িয়ে এড়িয়ে চলুন।

বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সংযম

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়তে পারে। তাই অপ্রয়োজনীয় লাইট ও ফ্যান বন্ধ রাখা, সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং রান্নায় গ্যাসের অপচয় কমান।

খাদ্য ব্যয় নিয়ন্ত্রণ

জ্বালানি তেলের সংকটে খাদ্যদ্রব্যের দামেও প্রভাব পড়তে পারে। সে ক্ষেত্রে মাসিক বাজার তালিকা করে কেনাকাটা, স্থানীয় ও মৌসুমি পণ্য কেনা এবং অপচয় কমাতে খাদ্য সংরক্ষণে গুরুত্ব দিন।

জরুরি তহবিল গঠনের পরামর্শ

বিশেষ পরিস্থিতিতে অন্তত তিন থেকে ছয় মাসের খরচের সমপরিমাণ অর্থ সঞ্চয় করুন। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা আলাদা রাখা এবং চিকিৎসা বা পড়াশোনার মতো খাতে অপ্রত্যাশিত ব্যয়ের জন্য এই তহবিল ব্যবহার করুন।

ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা

জ্বালানি সংকটে আয়–ব্যয়ের ভারসাম্য নষ্ট হতে পারে। এ অবস্থায় নতুন ঋণ নেওয়া এড়িয়ে চলা, উচ্চ সুদের ঋণ দ্রুত পরিশোধের চেষ্টা এবং ক্রেডিট কার্ড ব্যবহার সীমিত করুন।

জ্বালানি তেলের সংকট মাসিক খরচে চাপ তৈরি করে। তাই আগেভাগে পরিকল্পনা, সাশ্রয়ী জীবনযাপন ও সঞ্চয়ের অভ্যাস এই পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হতে পারে।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১