বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাইয়ের স্বপ্ন বাঁচাতে হাদি হত্যার বিচার করতে হবে

জুলাইয়ের স্বপ্ন বাঁচাতে হাদি হত্যার বিচার করতে হবে

জুলাইয়ের স্বপ্ন বাঁচাতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন সন্ত্রাসীর গুলিতে নিহত ওসমান হাদির বোন মাসুমা হাদি।

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (১১ মে) দুপুরে ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ওসমান হাদি স্মৃতি মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য বলেন।

মাসুমা হাদি অভিযোগ করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিচার দৃশ্যমান হয়নি। এতে পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি বলেন, আমরা শুধু একজন ভাইয়ের হত্যার বিচার চাইছি না, আমরা ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছি। জুলাইয়ের আন্দোলনে মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, জবাবদিহিতা নিশ্চিত করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। যদি ওসমান হাদি হত্যার বিচার না হয়, তাহলে সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে।

তিনি আরও বলেন, এটা শুধু একটি পরিবারের লড়াই নয়, এটি পুরো বাংলাদেশের ন্যায়বিচারের প্রশ্ন। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সাধারণ মানুষের রাষ্ট্র ও আইনের প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এবং বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

বক্তব্যে তিনি দেশে-বিদেশে মুসলমানদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করেছে, যা দেশের সম্প্রীতির বড় উদাহরণ।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮